শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেয়ায় খেলার মাঠ পরিত্যক্ত

আল মামুন খান / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা আর,সি,রায় উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি সামান্য বৃষ্টি হলে পানিতে তলিয়ে খেলার অনুপযোগী হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তাড়াইল-কিশোরগঞ্জ রোডের তালজাঙ্গা খেলার মাঠের পাশের সরকারি রাস্তার নিচে পানি নিস্কাশনের ব্যবস্থার জন্য একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এলাকার একটি মহল পানি নিষ্কাশনের ব্যবস্থা মাটি দিয়ে ভরাট করে ফেলায় তালজাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই খেলার মাঠে তালজাঙ্গা আর,সি,রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলা করে জাতীয় পর্য়ায়ে অংশগ্রহণ করে আসছে। তাছাড়া এই মাঠটিতে তালজাঙ্গা ইউনিয়নসহ পাশ্ববর্তী তাড়াইল, গোজাদিয়া, করিমগঞ্জ, নীলগঞ্জ, কেন্দুয়া ও নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলা পর্যায়ের স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল খেলাও এই মাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু ইদানীং কালভার্টের নীচে মাটি ফেলে ভরাট করায় আর খেলার কোন পরিবেশ থাকেনা। তাই ঐতিহ্যবাহী এই খেলার মাঠে হাঁসের রাজত্ব লক্ষ্য করা যয়। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জাহেদ ভুইয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমি মাঠের উন্নয়নের জন্য বালু ভরাট ও গোলবার নির্মান করে দিয়েছি। এখন মাঠের পানি নিস্কাশনের জন্য সরকারি কালভার্ট যারা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি। এই মাঠ আবার যেন খেলার উপযোগী হয় সে ব্যপারে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

তালজাঙ্গা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের মেম্বার উসমান সাহেবের সাথে কথা হলে তিনি জানান, আতাউর রহমান পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। তাকে বার বার বলার পরেও তিনি কোন কর্নপাত করছেনা। তিনি আরোও বলেন, আমি নিজে দুইটা আর, সি পাইপ দেওয়ার কথা বললেও কোন প্রতিকার পাইনি।

তালজাঙ্গা বাজারের ব্যবসায়ী শেখ সাদী খান বলেন, সামান্য বৃষ্টি হলেই এই মাঠটি খেলার অনুপযোগী হয়ে উঠে। তালজাঙ্গাসহ আসপাশের শতশত খেলোয়াড়েরা মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এমনিতেই সমাজ এখন মোবাইল মুখী হয়ে যাচ্ছে। সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কালভার্ট নির্মাণ করে পানি নিস্কাসনের ব্যবস্থা করেছে আর আতাউর রহমান মাটি দিয়ে ভরাট করে কালভার্টের পাশে স্থাপনা নির্মান করে রেখেছে।

Manual4 Ad Code

বিষয়টি সরকারের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জোর দাবী জানান এলাকার খেলাধুলা প্রেমি শতশত মানুষ।

Manual7 Ad Code

বার্তা প্রেরক
আল-মামুন খান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখঃ ২৮-০৮-২০২৩ খ্রিঃ
মোবাইলঃ ০১৭১৩৫০৮০৯৮

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code