শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে বেড়েছে শীতের প্রকোপ, দেখা নাই সূর্যের

সুহেল আহমেদ সাজু / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দেশের অন্যান্য অঞ্চলের মত শীতে জবুথবু বিশ্বম্ভরপুরবাসী। বিশ্বম্ভরপুরে হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। সাথে সকাল থেকেই এ জেলাটিতে দেখা নাই সূর্যের। কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি। তবে বেলা বাড়তেই কুয়াশা হালকা কেটে গেলেও উঁকি মারেনি সূর্য। তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার কারণে বেড়েছে শীতের তীব্রতা। হঠাৎ শীতের এ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ।বিশ্বম্ভরপুরে বেড়েছে শীতের প্রকোপ, দেখা নাই সূর্যের

শীত থেকে বাঁচতে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে ভারী শীতবস্ত্র পরে বাড়ির বাহিরে যাচ্ছেন মানুষজন।

তাপমাত্রা খুব বেশি নিচে না নামলেও আবহাওয়াবিদদের মতে, ঘন কুয়াশা ও উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে হঠাৎ করে বিশ্বম্ভরপুরে শীতের প্রকোপ বেড়েছে।

Manual4 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক বদরুল হাসান বলেন, ‘আজ সকালে জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এত কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাজ করা কঠিন হয়ে গেছে।’ তাই বাড়ি চলে এসেছি।

Manual4 Ad Code

একই উপজেলার কৃষক মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘১ বিঘা জমিতে আজ থেকে বোরো ধান লাগানোর কথা ছিল। কিন্তু শীতের কারণে শ্রমিক পাচ্ছি না আজকে। ঠান্ডা পানিতে দীর্ঘ সময় আমি নিজেও কাজ করতে পারছি না।’

Manual4 Ad Code

সুনামগঞ্জ শহরের সিএনজি চালক আরমান হোসেন বলেন, ‘গত রাত থেকেই কুয়াশার কারণে রাস্তাঘাট তেমন দেখা যাচ্ছে না। সেইসঙ্গে সূর্যের দেখা নেই সারাদিন। তবে হঠাৎ করে ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত লাগছে। লোকজনের তেমন দেখা নেই। তাই এখন পর্যন্ত ভাড়া হয়েছে মাত্র ৪০০ টাকা।’

সুনামগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছেন এ শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে।

Manual4 Ad Code

সোহেল আহমদ সাজু,
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
০১৭১০-৩৪১৭৪৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code