শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৮৮,০০০ টাকার জাল নোটসহ চুনারুঘাটের ‘জামাল মিয়া’ গ্রেফতার

SATYAJIT DAS / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে বাংলাদেশী ৮৮,০০০ টাকা (আটাশি হাজার টাকা) মূল্যমানের জাল নোটসহ উক্ত থানার চান্দপুর এলাকার বাসিন্দা মোঃ জামাল মিয়া (৩০)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১১ এপ্রিল) জানান,পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে। এই চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে সিলেটসহ সারা দেশের বিভিন্ন মার্কেটে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। সংঘবদ্ধ চক্রটি দেশের অর্থনীতিকে অচল করতে এবং অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভে দেশি-বিদেশি জাল নোট তৈরি করে প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে।

Manual8 Ad Code

এই চক্রের সদস্যরা আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই প্রেক্ষিতে জাল নোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল জানতে পারে যে,জাল নোট বাজারজাতকারী চক্রের একজন অসাধু ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধভাবে জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে।

Manual2 Ad Code

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-৯,সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গতকাল বুধবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১১:৫০ মিনিটের সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৮৮,০০০ টাকা (আটাশি হাজার টাকা) মূল্যমানের জাল নোটসহ মোঃ জামাল মিয়া (৩০) নামে জাল নোট বাজারজাতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর এলাকার বাসিন্দা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী এবং জব্দকৃত জাল নোট হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

উল্লেখ্য যে,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,হত্যা মামলা,সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার,ছিনতাইকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code