শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার

SATYAJIT DAS / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual8 Ad Code

সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে নগরীর হাজারিবাগ এলাকার পেছনের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অমিত দাস শিবু গৌর চাঁদ দাসের ছেলে। সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাংশু কুমার দে এ তথ্য নিশ্চিত করে বলেন,তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল রাখা ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন,অমিত দাস শিবুর মোটরসাইকেলটি অদূরে রাখা ছিল। দেখে মনে হচ্ছে,তাকে কিছুদূর টেনে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত জুতা অদূরে পড়েছিল। এছাড়া তার মোবাইল খোয়া গেছে।

জানা গিয়েছে,নিহত অমিত দাস শিবু গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তিনি নগরের বাগবাড়ি নরসিং টিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। অমিত দাস শিবু রাতে উত্তরপূর্ব পত্রিকা অফিসে কাজ করে বাসায় ফিরছিলেন। এরপর রাত পৌঁনে ২টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখে থানা পুলিশকে ঘটনাটি জানান।

Manual6 Ad Code

উত্তরপূর্ব পত্রিকায় তার সহকর্মীরা জানান,অমিত দাস শিবু রাতে পত্রিকা অফিসে কাজ করে বাসায় যাওয়ার জন্য বের হন। এরপর রাত পৌঁনে ২টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে,ঐখান থেকে পোস্টমর্টেমের পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এসএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তার মোবাইল পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। তার দেহে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code