বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ জুন)। এ দুটি উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলে।
মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫৬ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট।
চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীক নিয়ে বায়ান্ন হাজার আটশত উনত্রিশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের পেয়েছেন ৩৫,৫৬২ পয়ত্রিশ হাজার পাঁচশত বাষট্টি ভোট পেয়েছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার।
এদিকে জকিগঞ্জে বহাল রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুস ছবুর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা আক্তার বিজয়ী হয়েছেন।
আর কানাইঘাটে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ। ভাইস চেয়ারম্যান পদে হাফিজ মাওলানা আলতাফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা জাহান জয়ী হয়েছেন।
অন্যদিকে চতুর্থ ধাপে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের খায়রুল হুদা চপল জয়ী হয়েছেন। ৭৮টি কেন্দ্রের ফলাফলে জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল পেয়েছেন ৩৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার ২ লাখ ২৮ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৭৯১ ও নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৭৪১ জন। হিজড়া একজন। উপজেলায় ভোটকেন্দ্র ৭৮টি।
আসুন দেখে নেয়া যাক ব্যারিস্টার সুমনের এলাকা চুনারুঘাটে কে কতো ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেনঃ-
মোঃ আবু তাহের (স্বতন্ত্র) আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৫,৫৬২।
মোঃ রায়হান উদ্দিন (স্বতন্ত্র) মোটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৬,৬৭২।
মোঃ হাবিবুর রহমান জুয়েল (স্বতন্ত্র) কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১,৭৪০ ভোট।
লুৎফুর রহমান চৌধুরী (স্বতন্ত্র) কৈ মাছ প্রতীকে
৮,৬২৩ ভোট পেয়েছেন।
সৈয়দ লিয়াকত হাসান (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে মোট
৫২,৮২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যানঃ-
উজ্জল কুমার দাশ (স্বতন্ত্র) বই প্রতীকে পেয়েছেন
১৯,০৫১ ভোট।
মোহাম্মাদ লুৎফুর রহমান (স্বতন্ত্র) চশমা প্রতীকে
পেয়েছেন ১৭,৮৭৬ ভোট।
মোঃ আজিজুল হক তালুকদার (স্বতন্ত্র) উড়োজাহাজ প্রতীকে ৩,৭৩৮ ভোট পেয়েছেন।
মোঃ আব্দুল কাইয়ুম তরফদার (স্বতন্ত্র) প্রতীকে মাইক প্রতীকে পেয়েছেন ২৮,৯৭৬ ভোট।
মোঃ কবির মিয়া খন্দকার (স্বতন্ত্র) টিউবওয়েল প্রতীকে ৩,৮৫৫ পেছেন ভোট।
মোঃ মখলিছুর রহমান (স্বতন্ত্র) টিয়া পাখি প্রতীকে
১৭,৯১৬ ভোট পেয়েছেন।
মোঃ শাহজাহান মিয়া (স্বতন্ত্র) তালা প্রতীকে পেয়েছেন ১২,৮৮১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যানঃ-
আবিদা খাতুন (স্বতন্ত্র) ফুটবল প্রতীকে ৮,৮৭৩ ভোট।
কাজী সাফিয়া আক্তার (স্বতন্ত্র) হাঁস প্রতীকে পেয়েছেন ১২,০২১ ভোট।
পারুল আক্তার (স্বতন্ত্র) পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন
৩,১৪৮ ভোট।
মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তা (স্বতন্ত্র) বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪,১৬৮ টি ভোট পেয়েছেন।
আর চা-কন্যা খ্যাত খাইরুন আক্তার (স্বতন্ত্র) কলস প্রতীকে সবথেকে বেশি ৭৬,২৮১ টি ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যার পর থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য যে,চুনারুঘাট উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২,৪৮,৯০৮ ও মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৫ এবং ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যাও ৮৫।
ডেইলি সিলেট নিউজ/এসডি.