শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জ হেল্থ কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হচ্ছে

সত্যজিৎ দাস / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৈন্যদশা লাঘব এবং ভুক্তভোগী জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন প্রয়াত কমান্ডার মানিক চৌধুরীর কন্যা সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তার পদক্ষেপ বাস্তবায়নে ইতিমধ্যেই সক্রিয় তৎপরতা শুরু হয়েছে।

Manual6 Ad Code

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এর সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া গত মঙ্গলবার (৪জুন) স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিবের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য গাইকনোকলজিস্ট নিয়োগ,দ্রুত সমেয়র মধ্যে নবীগঞ্জের এনেসথেসিয়া চিকিৎসককে নবীগঞ্জে ফেরানো ও অপারেশন থিয়েটার চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হন।

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর গাইকনোকলজিস্ট নিয়োগ নিয়োগ ছাড়াও চালু হচ্ছে অপারেশন থিয়েটার,রোগীদের চিকিৎসাসেবায় অচিরেই সংযুক্ত হবেন এনেসথেসিয়া চিকিৎসক। এছাড়াও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমানা প্রাচীর, স্টোর রুম ও প্রধান ফটক নান্দনিকভাবে সংস্কারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে।

Manual6 Ad Code

জানা যায়,দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন গাইকনোকলজিস্ট নেই। নবীগঞ্জে নিয়োগপ্রাপ্ত এনেসথেসিয়া চিকিৎসক সংযুক্তিতে চুনারুঘাট উপজেলায় দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হয়। দীর্ঘ ৬ বছরে একটি অপারেশনও করা সম্ভব হয়নি।

এছাড়াও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমানা প্রাচীর,স্টোর রুম ও প্রধান ফটক নান্দনিকভাবে সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। এমপি কেয়া চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই সরেজমিনে জনবল প্রেরণ করে সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে এমপি কেয়া চৌধুরী বলেন,” আশা করি এই নিয়োগ ও পদক্ষপের মাধ্যমে প্রসূতি মায়েদের সেবা নিশ্চিতসহ নবীগঞ্জ উপজেলাবাসীর দ্বারপ্রান্তে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পৌঁছে দিতে পারবে”।

Manual2 Ad Code

উল্লেখ্য যে,গত সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীক নিয়ে ৭৫ হাজার ৫২ ভোটে বিজয়ী হয়েছেন।

Manual4 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code