শিরোনাম
এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন

সিলেট নিউজ ডেস্ক / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪

Manual8 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক ক্যাম্পেইন।ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন

Manual1 Ad Code

রবিবার (১৬ জুন) দিনব্যাপী চলা এ কার্যক্রম সড়কের বিভিন্ন পয়েন্টে সম্পন্ন হয়। এসময় সচেতনতা মূলক পোস্টার লাগানো এবং যাত্রীদের নিরাপদ যাত্রায় উদ্বুদ্ধ করা হয়।

জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা নয়, আপনার অপেক্ষায় আপনার স্বজন বিভিন্ন স্লোগানে চালক, যাত্রী, পথচারীদের সচেতন করেন নিসচা কর্মিরা।
আসন্ন পবিত্র ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কিছু মেসেজ সবার মাঝে পৌছে দিচ্ছে নিসচা টিম। পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করবেন না। রাস্তা পারাপারের ক্ষেত্রে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হউন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
বাস চালকদের জন্য নিসচার পরামর্শগুলো হলো, ওভার স্পিডে গাড়ি চালাবেন না,ওভার টেকিং করবেন না। ক্লান্তি বা অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলুন।
এসময উপস্থিত ছিলেন, ট্রাফিক সার্জেন্ট ঝন্টু দেবনাথ, নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান মামুন, অর্জুন ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন, সদস্য মো: রবি উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code