বিশেষ প্রতিনিধি:
সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানের কোমলমতি শিশুদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য,স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
গতকাল সোমবার (১৭ জুন) দিনভর উপজেলার বরমচাল ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সাদরুল আহমেদকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে। এ সময় সাদরুল শতাধিক কোমলমতি শিশুদের মধ্যে ঈদের নতুন কাপড় বিতরণ করেন।
সমাজসেবক এপি তালুকদার জনির সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক এস আর অনি চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদের বিশেষ উপহার পেয়ে শিশুরা জানায়,আমরা সবাই অনেক সুন্দর সুন্দর কাপড় পেয়েছি। অনেক খুশি লাগছে। সাদরুল স্যারের জন্য দোয়া করি।
এক প্রতিক্রিয়ায় সাদরুল আহমেদ খান বলেন,” অনাড়ম্বর পরিবেশে শিশুরা এই চমক আর উপহার পেয়ে উৎফুল্ল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত সার্বজনীন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত এই শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার বিতরণ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র “।
সিলেট নিউজ/এসডি.