শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Satyajit Das / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জ ৪ আসন (চুনারুঘাট-মাধবপুর)-এর এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে চুনারুঘাটে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছে চুনারুঘাটের স্থানীয় জনসাধারণ সহ পুরো সিলেট বিভাগ থেকে আগত ব্যারিস্টার সুমন ভক্তরা। মঙ্গলবার (০২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারের পৌর মুক্তিযুদ্ধা চত্বরের বিভিন্ন ব্যানার-ফেস্টুন সহ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন; উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকার এর সভাপতিত্বে ব্যারিস্টার ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমপির শ্যালক ফয়জুর রহমান রবিন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন বকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমম ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন সহ যুবলীগ, ছাত্রলীগ সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন,’ আমাদের এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা ও পরিকল্পনাকারীকে দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যদি হুমকিদাতা ও হত্যার পরিকল্পনাকারীকে পুলিশ প্রশাসন খোঁজে বের করতে বিলম্ব করে বা না পারে,তাহলে আমরা আমাদের এই চলমান প্রতিবাদকে অব্যাহত রেখে বৃহত্তর আকারে আন্দোলন করে যাবো ‘।

এরপর প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দাতা ও তাদের নির্দেশ দাতাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা সহ এমপি সুমনের নিরাপত্তা জোরদার করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,’ আমরা বিষয়টি নিয়ে দিন-রাত কাজ করতেছি। কে ও কারা হত্যার হুমকি দিয়েছে, তা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানক্রমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে ‘।

Manual2 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code