বিশেষ প্রতিনিধি:
সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন লালদীঘিরপাড় আল করিম প্লাজা এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিদ্যুৎ দাস (৩৫)-কে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেট।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) সিলেটের মিডিয়া সেলের এএসআই পাবেল জানান,’ গত বুধবার (০৩ জুলাই) সন্ধ্যা ০৭:৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের (অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি) জনাব খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় জনাব মনজুরুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার) তত্ত্বাবধানে অজিৎ কুমার মিত্র (পুলিশ পরিদর্শক নিঃ) এর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন লালদীঘিরপাড় আল করিম প্লাজা এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিদ্যুৎ দাস (৩৫)-কে আটক করে ৭ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (৭এপিবিএন) সিলেট।
আটককৃত বিদ্যুৎ দাস (৩৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাল্লা জগন্নাথপুরের ০৫নং ওয়ার্ডের ইন্দ্রজিৎ দাসের পুত্র।
মিডিয়া সেলের এএসআই পাবেল আরও জানান,
এসআই (নিঃ) মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে এসএমপি,সিলেটের কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
সিলেট নিউজ/এসডি.