শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বগুড়ার রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে ৬ জন নিহত;আহত ৪০

SATYAJIT DAS / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

বগুড়ায় হিন্দু ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে ছয়জন নিহত ও কমপক্ষে ৪০/৫০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (০৭ জুলাই) বিকাল সোয়া ৫টায় বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা থেকে রথযাত্রা বের করার কয়েক মিনিট পরই এ ঘটনা ঘটে। এ সময় রথের ওপর ও আশপাশে থাকা প্রায় সবাই বিদ‌্যুতায়িত হন ও অনেকেই কাছে দূরে ছিঁটকে পড়েন। বিদ‌্যুতের তারে তখন আগুনের কুণ্ডলী দেখা যায়।

Manual8 Ad Code

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া সদর থানা‌র অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ।

রথযাত্রায় উপস্থিত ভক্তরা ও প্রত্যক্ষদর্শীরা জানান,
বিকাল সোয়া ৫টায় সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বের হয়। পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় র‌থের চূড়া‌টি রাস্তার উপর থাকা ১১ হাজার হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের চূড়া স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ৩০ জন গুরুতর আহত হন। ছিঁটকে ৪০/৫০ জন আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি আছেন।

আহত একজনের আত্মীয় বলেন হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি,’ বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসার পর ৫ জন মারা যান। অন্যদিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান ১জন।

ঘটনাস্থলে গিয়ে আরও জানা যায়,আহতদের চিৎকার শুনে এলাকার অন‌্যান‌্য ধর্মের মানুষ মিলে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বগুড়া মেডিকেল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান ও পরে আরও একজন। বাকিরা চিকিৎসাধীন আছেন।

Manual4 Ad Code

বগুড়া সদর পূজ‌া উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান,এখন পর্যন্ত ছয়জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ চিকিৎসা চলছে।

নিহতদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে পাঁচজন প্রাণ হারিয়েছেন তারা হলেন;-নরেশ মোহন্ত (৬০), বগুড়া ইসকন মন্দিরের সেবক অলক কুমার (৩২), আতশি (৪৫), রঞ্জিতা মোহন্ত (৫৫) ও জলি রানী সাহা (৪০) সহ অজ্ঞাত আরও এক নারী। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে গেছে।

Manual6 Ad Code

বগুড়ার সিভিল সার্জন মো. শফিউল আযম বলেন, ‘পাঁচজন মারা গেলেও ৪০ জন চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ ও সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

Manual4 Ad Code

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘রথের চূড়ায় ধাতব পদার্থ ছিল। ১১ কিলোভোল্টের লাইনে লেগে বিদ্যুতায়িত হয়। রথে উঠে যারা ধাতব পদার্থ ধরে ছিল তারাও আহত হয়। এ ঘটনা পুলিশ তদন্ত করবে।’

বগুড়া নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (১) আব্দুল মোন্নাফ জানান, মূল রথের চূড়ার ওপর ধ্বজার উচ্চতা ছিল বেশি। যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে সমতল থেকে ২৮ ফুট উচ্চতায় ১১ হাজার ভোল্টের তার ছিল। সেই তারে রথের বিদ্যুৎ পরিবাহী চূড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার পর পরই বিদ্যুৎ বিভাগ থেকে কর্মীরা সেখানে ছুটে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ চক্রবর্ত্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code