শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব;সমন্বয়ক গালিব

সত্যজিৎ দাস / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন’, ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বুলেট দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’ ইত্যাদি স্লোগান দেন;হাতে মশাল নিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনের গতকাল শুক্রবার (১২ জুলাই) কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোটাবিরোধী শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

Manual1 Ad Code

এসময় তারা ক্যাম্পাসের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করার সময় মশাল মিছিল চলাকালে সর্তক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

মিছিল শেষে আন্দোলনের শাবি সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘ আমরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। এতে এসএসসি পরীক্ষার্থী ও রোগীদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু গতকাল পুলিশ হঠাৎ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। তবে যত বাধাই আসুক আমাদের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব ‘।

Manual5 Ad Code

নতুন কর্মসূচি নিয়ে তিনি বলেন,আগামীকাল শনিবার (১৩ জুলাই) সমন্বয়কদের নিয়ে অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক রয়েছে৷ আমরা এখন জেলা-উপজেলায় আন্দোলনের জন্য প্রতিনিধি বাছাই করবো। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার(১১ জুলাই) পঞ্চম দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে গেলে শিক্ষার্থীদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পুরো এলাকাজুড়ে পুলিশ এবং পুলিশের বিশেষ টিম সিআরটি অবস্থান নেয়।

Manual4 Ad Code

উল্লেখ্য যে,এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিটি হলো-সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code