শিরোনাম
শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত! কবিতা: কিছুই শেখা হলো না একজন দক্ষ পুরুষ যখন  রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাহলে কেনো দেশের মানুষের জন‍্য  মঙ্গল হবে না শতভাগ?  জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এ‍্যাড: মাওলানা জাকির হামিদী এর পরিচিতি
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাউন্সিলর নিপু আবারও কারাগারে

সত্যজিৎ দাস / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual1 Ad Code

ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সগির আহমদ টুটুলের আদালতে রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে পুনরায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে কারাগারে পাঠান।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর ৮ দিন আগে ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে নিপুর জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী ৬ মাসের জন্য হিরণ মাহমুদ নিপুর জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া ১৯ তিনি কারাগার থেকে মুক্তি পান।

Manual1 Ad Code

এর আগে ১২ ফেব্রুয়ারি নিপু সিলেটের আলোচিত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের (২০২৩ সালের ২৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য যে,২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে মহানগরের বালুচরের টিবি গেইট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

Manual8 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code