শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা সোমবার সন্ধ্যায়, সিকান্দার আলী রোডস্থ মিডটাউন ক্যাফেতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, গঠনমূলক ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়।

Manual4 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ সাজ্জাদুর রহমান পিন্টু। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ সাইফুল আলম।

সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সদস্যদের পেশাগত উন্নয়ন, আন্তঃব্যাংক সমন্বয় জোরদারকরণ, সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual2 Ad Code

সভায় বিশেষভাবে সিটি ব্যাংক, বড়লেখা শাখার সদ্য নিযুক্ত ব্যবস্থাপক জনাব মাহমুদুল হাসান রনির সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন এবং সংগঠনের উদ্যোগে একটি সমন্বিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ জনাব রনির পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং সংগঠনের প্রতি তাঁর মূল্যবান অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সভায় অংশগ্রহণকারী সদস্য ও ব্যবস্থাপকবৃন্দ ব্যাংকিং খাতের পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Manual4 Ad Code

পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code