বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ আভিযানে মোস্তাফাপুর ইউপি চেয়ারম্যান (সাবেক) ও আ:লীগ নেতা তাজুল ইসলাম তাজকে গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) আটক করা হয়েছে।
মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর এর সার্বিক পরিচালনায় গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তাজ-এর বাড়িতে অভিযানটি পরিচালনা করা হয় এবং ঐসময় তার ঘরে দেশীয় মদের খালি বোতল পাওয়া যায়।
উল্লেখ্য যে,আটককৃত তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে ও তিনি একজন সাজাপ্রাপ্ত আসামী। সেনা সদস্যের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন,’ আটককৃত তাজকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। তবে তার কাছে তেমন কোন অস্ত্র পাওয়া যায়নি। মদের খালি বোতল পাওয়া গেছে’।
জানা যায়,আটক তাজুল ইসলাম তাজ সাজাপ্রাপ্ত আসামী ও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
সিলেট নিউজ/এসডি.