বিশেষ প্রতিনিধি:
সিলেটের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায়
গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) “শ্রীমঙ্গল ক্লাব” -এ বিপুল পরিমাণ অবৈধ বিদেশী দামী ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (১৬ আগষ্ট) সেনাবাহিনীর মেজর মেজবা জানান,’ আমার ও ইমরান এর নেতৃত্বে বিশেষ অভিযানে এসব অবৈধ মদ ৩৪৫ ইউএস ডলার (সমপরিমাণ),নগদ ৪৫ হাজার টাকা,জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা ‘।
তিনি আরও জানান,’ এসময় সেনাবাহিনী হাতেনাতে আটক করে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পাল এর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকেও ‘।
ঐসময় উপস্থিত ছিলেন ; সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা গণমাধ্যমকে জানান,’ মিঠুন পাল গত বুধবার মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে সেও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়। মদ কোন জায়গা থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে “শ্রীমঙ্গল ক্লাব”-এর সদস্য জানালে,সেখানে আজ এ অভিযান চালালে এসব অবৈধ মদসহ বাকী সকল দ্রবাদি জব্দ করা হয়’।
সিলেট নিউজ/এসডি.