শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

Jhalak Datta / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

ঝলক দত্ত (শ্রীমঙ্গল প্রতিনিধি):

শ্রীমঙ্গল উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সরানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় শ্রীমঙ্গল সরকারি কলেজ,দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

সুস্থ থাকতে চাই, পরিচ্ছন্ন পরিবেশ চাই। শিক্ষা প্রতিষ্ঠান এখন ময়লার ভাগাড়,কেউ কথা রাখেনি,আমাদের দাবী মানতে হবে এমন লেখা প্ল্যাকার্ড নিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজ,দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শহরের চৌমুহনায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

Manual1 Ad Code

প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা সেখান থেকে পৌরসভায় গিয়ে স্মারকলিপি প্রদান করেন পৌরসভা প্রশাসক এর নিকট।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,শহরের কলেজ রোডে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার বিশাল ময়লার ভাগাড় আছে। দীর্ঘ বছর হইতে প্রতিদিন পুরো শহরের ময়লা-আবর্জনা এখানে এনে ফেলা হয়।

Manual5 Ad Code

ময়লার গন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা কষ্টকর। শিক্ষার্থীদের নাকমুখ চেপে ধরে ক্লাস করতে হয়। এছাড়া ময়লার ভাগাড়ের পাশে রয়েছে আরও দুটি আবাসিক এলাকা। ময়লার দুর্গন্ধে শিক্ষার্থীসহ এলাকাবাসীর নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। এ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এ ভাগাড় সরানোর জন্য বারবার আন্দোলন করেছি। বারবার আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু কিছুই করা হয়নি। এর আগেও কলেজের সামনে থেকে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীরা সড়কে নেমেছিলেন।

Manual4 Ad Code

শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস ও পরিবেশ উপদেষ্টার নিকট দাবী রাখেন অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সরিয়ে তাদেরকে সুস্থ পরিবেশে পড়ালেখা করার সুযোগ দান করতে।

উল্লেখ্য,পৌর কর্তৃপক্ষ এই দাবীর প্রেক্ষিতে ময়লা ফেলার জন্য বিগত ২০১৩ সালে সদর ইউনিয়নের জেটি রোডে হাওর এলাকার পাশে জেলা প্রশাসক মৌলভীবাজার এর মাধ্যমে ২ একর ৪৩ শতক ভূমি অধিগ্রহণ করে। কিন্তু ঐ এলাকাবাসীর বিরোধীতার কারণে সেখানে ময়লার ভাগাড় গড়ে তোলা সম্ভব হয়নি এবং হাই কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। মামলার বাদীর মৃত্যু হলেও আদালতের স্থগিতাদেশ এর কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক এডিসি মোছাম্মৎ শাহিনা আক্তার জানান,প্রথমে তিনি ময়লার ভাগাড় ও অধিগ্রহনকৃত স্থান পরিদর্শন করবেন আজকের ভেতর (বৃহষ্পতিবার),তারপর মহামান্য হাইকোর্টে দ্রুত স্থগিতাদেশ ( ব্রেকেট) প্রত্যাহার করার আবেদন করবো। এরপর সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের জানান।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code