সিলেট নিউজ ডেস্ক :
আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা মিলনায়তনে এক গুণীজন সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়। বড়লেখার শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সেবায় অনবদ্য অবদান রেখেছেন এমন অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সংগঠন সমিতিকে মূল্যায়ন এবং উৎসাহিত করার লক্ষে এ গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এম.এম আতিকুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা সাহিত্য সাংবাদিকতা সংস্কৃতির বিকাশ এবং গণমানুষের সেবার মাধ্যমেই বিশ্বের দরবারে স্থান করে নিয়েছেন গুণীজনেরা। এর সুস্থ সুন্দর ধারাকে কুলশীল না করে আমাদেরকে যার যার অবস্থা থেকে সহায়ক ভুমিকা পালনের মধ্যদিয়ে আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে পদক্ষেপ নিতে হবে। শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অনন্য অবদান চলমান প্রেক্ষাপটে অনুসরণীয় হয়ে থাকবে।
সাপ্তাহিক বড়লেখা পত্রিকা সহকারী সম্পাদক ও শিক্ষক সংগঠক মোহাম্মদ নাজিম উদ্দিন ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ ফরহাদের যৌথ সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মাননা স্মারক দেয়া হয় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম-কে।
সংবর্ধিত অতিথি সহকারী কমিশনার (ভুমি) ও বড়লেখা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ কুমার দাস, জুড়ী শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা অফিসার ডক্টর মাওলানা মো. তুতিউর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি জোবের আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিজ্ঞ চিকিৎসক ডা. ইফতেখার হোসেন চৌধুরী, সফিরুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক ডা. নজরুল ইসলাম, আলোকিত মুখের লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী এনামুল হক, টেকাহালী পাঁচগাও কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি এনাম উদ্দিন, দক্ষিণ ভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক উদ্দিন, সাপ্তাহিক বড়কণ্ঠের নির্বাহ সম্পাদক রশিদ আহমদ খান, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, ডাকবাংলো জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা খান
ফ্রান্স প্রবাসী লেখক ও সমাজ সেবক সোহাইল আহমদ, কাতার প্রবাসী সাবেক ছাত্রনেতা খিজির আহমদ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, বাপুসের মৌলভীবাজার জেলার কোষাধ্যক্ষ মুতাহিরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন কলাই মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, যুবনেতা ও তরুণ সমাজ সেবক খায়রুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, আস-সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াহিয়া আহমদ, ব্যাংকার আব্দুর রউফ, পাবলিকেশন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আক্তার হোসেন, বড়লেখা জুড়ী উপজেলা কোভিড সভাপতি শাহাব উদ্দিন, নিসচার উপজেলা সভাপতি সাংবাদিক তাহমিদ ইশাত রিপন, ব্যবসায়ী সমিতির নেতা আবুল হোসেন প্রমুখ।
ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ২ হাজারের অধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি চোখের সানি পড়া অসহায় অর্ধশতাধিক অসহায় মানুষের ল্যান্স সহ অপারেশন করে চশমা ও ঔষধ পত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় আজকে রোগীদের ফলোআপও সুসম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শিক্ষা সাহিত্য সাংবাদিকতা ও সমাজ সেবায় অনবদ্য অবদান রাখায় অর্ধ শতাধিক বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে শায়েখ মাওলানা খায়রুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমান।