শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখার ইউএনও’র বিদায় নবাগত ইউএনও মহোদয়ের আগমন

সিলেট নিউজ ডেস্ক / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম আজকে ২৪ অক্টোবর সরকারি নির্দেশনায় বদলি হয়ে গাজীপুরের ইউএনও হিসেবে যোগদান করতে বিদায় নিয়েছেন। একই সাথে নবাগত ইউএনও হিসেবে মন্ত্রণালয় থেকে আগত অফিসার তাহমিনা আক্তার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

Manual6 Ad Code

জনাব নাজরাতুন নাঈম বড়লেখার ইউএনও হিসেবে প্রশাসনিক কাজের সাফল্য এবং শিক্ষা ও সেবায় অনন্য অবদানের জন্য তাঁকে বিদায় বেলায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম.এম আতিকুর রহমান।

Manual6 Ad Code

সেই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার মহোদয়কেও ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ. কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সদস্য মীর শামীমুর রহমান, আবুল হোসেন ও সাংবাদিক আক্তার হোসেন প্রমুখ।

ফাউন্ডেশন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ইউএনও’র বদলিতে এবং নবাগত ইউএনও মহোদয়ের আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর দায়িত্ব পালনে আরও ব্যাপকভাবে সাফল্য কামনা করেন। ইউএনওদ্বয় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প ব্যক্ত করে সকলের দুআ ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code