শিরোনাম
মৌলভীবাজার লামুয়া স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সানি এফ,সি বিজয়ের দিনে শীতার্তদের মুখে ঊষ্ণতার হাসি ফোটালো আইএফএসডি ফাউন্ডেশন নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা- নূর হোসাইন বিজয় দিবসে বাহুবলে শ্রদ্ধা ও স্বাস্থ্যসেবার অঙ্গীকার রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ডা: নুরুল হোসেন সোহাগ( বি এন পি কর্মী) শাহিন আহমেদ ফেরদৌস এর পিতাঃ জানাব : আব্দুল খালিক সাহেব এর দাফন সম্পন্ন হয়েছে ৪৬তম বিসিএস লিখিত ফলাফল ঘিরে প্রশ্ন: চিকিৎসক সংকটে শূন্য থাকছে ১৭৪৭ পদ ‎ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে ৩ জন গ্রেফতার পিস্তল ও গুলি উদ্ধার করে জব্দ

এম এম আতিকুর রহমান / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার ২ নভেম্বর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বর্ণি ইউনিয়নের বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে মো. তেরাব আলী ওরফে চান্দ আলী এবং পশ্চিম দক্ষিনভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন ও মিহারী গ্রামের অমুল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস।
পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘর তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী সমিরন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম শনিবার বিকেলে সাংবাদিকদের জানান, যৌথবাহিনীর পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code