শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক নূর হোসাইন এর নেতৃত্বে শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে চলেছে জিগীষা মানবিক পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠন

সিলেট নিউজ ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual1 Ad Code

সাংবাদিক নূর হোসাইন এর নেতৃত্বে শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে চলেছে জিগীষা মানবিক পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠন , এরই মধ্যে সংগঠন গঠনের লক্ষ্য অনুযায়ী প্রায় ১০ মাস আগে থেকে জিগীষা মানবিক পার্টি নামে একটি ফেসবুক আইডি খুলে প্রচার – প্রচারণা চালাচ্ছেন সংগঠনের এই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন । জানা যায় সংগঠনের মূল নীতি থাকবে সামাজিক ন্যায় বিচার, সাম্য, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা সহ সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রাখা । জানা যায় সাংবাদিক নূর হোসাইন ২০০৮ সাল থেকে জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে অনুমোদন নিয়ে যার নং এস- ৭৩৯২ (৫৮১) ০৮ অসহায় মহিলা ও শিশুদের আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা দিয়ে আসছেন , তার সংগঠনের আইনজীবী হিসেবে হয়েছে এডভোকেট মো: সিদ্দিকুর রহমান সহ আরো কয়েকজন আইনজীবী ।
সাংবাদিক নূর হোসাইন জানান- মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে – জিগীষা মানবিক পার্টি এর শাখা সমূহ হিসেবে থাকবে – যুব মানবিক, স্বেচ্ছাসেবক মানবিক ,মহিলা মানবিক ,জাতীয় শ্রমিক মানবিক , কৃষক মানবিক , আইনজীবী মানবিক , নৌ শ্রমিক মানবিক ,মটর শ্রমিক মানবিক ,ওলামা মানবিক ,ছাত্র মানবিক ,যুব মহিলা মানবিক ও আইনজীবী সহকারী মানবিক । সাংবাদিক নূর হোসাইন জানান -জিগীষা মানবিক পার্টির বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হবে তার নিজ বাড়িতে যার ঠিকানা – বাড়ি নং ১২ , সাংবাদিক নূর হোসাইন রোড, আহমেদনগর , গাবতলী, দারুস সালাম থানা, ঢাকা- ১২১৬ । জানা যায় সাংবাদিক নূর হোসাইন দৈনিক নিরপেক্ষ সংবাদ পত্রিকা দিয়ে ২০১২ সালে তার সাংবাদিকতা শুরু করেন এরপরে দৈনিক অন্য দিগন্ত, দৈনিক রূপবানি, দৈনিক নতুন দিন, সাপ্তাহিক অপরাধ সন্ধানে, দৈনিক বাংলা ডাক, দৈনিক বাংলাদেশের আলো ,দৈনিক ঢাকা প্রতিদিন, দৈনিক নব চেতনা, দৈনিক আমার সংবাদ ও দৈনিক গণকন্ঠ পত্রিকায় সুনামের সহিত তিনি সাংবাদিকতার দায়িত্ব পালন
করেন ,বর্তমানে তিনি দৈনিক নতুন দিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন পাশাপাশি দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন । সাংবাদিকতায় আসার আগে তিনি ছাত্র জীবন থেকেই শিক্ষকতা করতেন । সাংসারিক জীবনে এসে তার পড়া লেখা বন্ধ হয়ে যায় ,বর্তমানে তিনি পড়ালেখা আরো এগিয়ে নিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এ সাংবাদিকতা বিষয় নিয়ে অধ্যায়ন করছেন । তিনি জানান যতদিন বেঁচে থাকবে ততদিন জ্ঞান অর্জনের লক্ষ্যে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রয়োজনে বিভিন্ন বিষয়ে তার অধ্যায়ন অব্যাহত থাকবে । সাংবাদিক নূর হোসাইন আরো বলেন শিক্ষা অর্জনের কোন বয়স নেই, শিক্ষার কোন শেষ নেই, জন্ম থেকে শিক্ষা অর্জন শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করা যায় এটাতেই আমি বিশ্বাসী । তিনি আরো বলেন যেকোনো কিছু করতে ইচ্ছা শক্তি থাকতে হয় আর ইচ্ছা শক্তি সেই কাজে সফলতা এনে দেয়, সেটা হোক অতি দ্রুত বা অনেক দেরিতে তাই তিনি বাংলাদেশের সকলের কাছে দোয়া কামনা করেন তিনি যেন মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে যে পার্টি নিয়ে যাত্রা শুরু করেছেন তা সফল করতে পারেন । তিনি আরো জানান তার সংগঠনের পতাকা হবে লাল সবুজ , লাল অংশে জিগীষা মানবিক পার্টি সাদা রং এ লেখা থাকবে এবং উপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখে দুই পাশে পার্টি স্লোগান হিসেবে জয় মানবিক- জয় হোক মানবতার এই দুইটি স্লোগান লেখা থাকবে এবং সবুজ অংশে ঝর্ণা কলম লোগো সংগঠনের প্রস্তাবিত মার্কা হিসেবে থাকবে । তিনি আহ্বান জানান মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের সকল মানবিক নাগরিকদের তার পার্টিতে যোগদান করার জন্য ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code