শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৬ মাসে ৪৮ বিজিবির অভিযানে ১১৫ কোটি টাকার চোরাই পন্য জব্দ

Coder Boss / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

জৈন্তাপুরে বিজিবির মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

 

Manual1 Ad Code

 

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি::

Manual7 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নে (৪৮ বিজিবি) আয়োজনে জৈন্তাপুরে মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৯ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে এই মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

 

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ফারুখ হোসেন পিবিজিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি ।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এছারাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

 

মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে সহমত পোষন করেন। স্থানীয় জনসাধারণ পাথরকোয়ারী চালুকরণ ও কর্মসংস্থানের বিষয়ে পয়েন্ট উত্থাপন করলে অধিনায়ক ৪৮ বিজিবি বলেন যে এ বিষয়ে প্রশাসন, পরিবেশ, খনিজ সম্পদ ও অন্যান্য সংশ্লিষ্ট সকল সংস্থা কাজ করছেন। আশা করি দেশ ও জনগনের মংগল হয় এমন একটি ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।

 

এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইনে ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাঃ মোঃ সুজয় চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুরের মাধ্যমে সীমান্তবর্তী সহস্রাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

অধিনায়ক, ৪৮ বিজিবি বলেন যে দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে জুলাই-ডিসেম্বর ২০২৪, এই ০৬ মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১১৫ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। সকলকে আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান। সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি আশাব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code