শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বই উৎসবে প্রাথমিকের দুই শ্রেণীর শিক্ষার্থীরা পেলেন নতুন পাঠ্যবই

Coder Boss / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট):  বাগেরহাটের মোরেলগঞ্জে ১ জানুয়ারী বই উৎসবকে ঘিরে ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪২টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম ও ২য় শ্রেনীর সাড়ে ১৩ হাজার শিশু শিক্ষার্থীরা পেলেন বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে নতুন পাঠ্যবই। বাকি তৃতীয় ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে এখন পৌছাইনি বই। অনুরুপ, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংযুক্ত এবতেদায়ী, কারিগরি ও স্বতন্ত্র এবতেদায়ী শাখার কোন শ্রেনীরই পাঠ্যবই পায়নি শিক্ষার্থীরা।

 

বুধবার বেলা ১২টার দিকে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম। বই বিতরণ অনুষ্ঠানে এ সময় স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি শিক্ষা অফিসার শারমিন খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশীদ প্রমুখ। উদ্ধোধন শেষে প্রধান অতিথি প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান বলেন, নতুন বছরের শুরুতেই বই উৎসবে এবারে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর বাংলা, ইংরেজি ও গনিত বিষয়ে ৪০ হাজার ২৯৩ কপি শতভাগ পাঠ্য বই পেয়ে বিদ্যালয়গুলোতে একযোগে বিতরণ করা হচ্ছে। বাকি ৩ শ্রেনীর নতুন পাঠ্য বই আসা মাত্র বিতরণ করা হবে।

Manual3 Ad Code

 

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম সাইফুল আলম বলেন, ২০২৫ সালের মাধ্যমিক স্তরের কোন শ্রেনিরই নতুন পাঠ্য বই না আসার কারনে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের বই উৎসবের বিষয়ে কোন নির্দেশনা ছিলোনা। নতুন বই পাওয়া মাত্রই মাদ্রাসা ও স্কুল পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পৌছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code