শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Coder Boss / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

ডেস্ক নিউজ ::

 

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে জাতীয় দৈনিক ‘গণমুক্তি’ পত্রিকার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

Manual6 Ad Code

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি নগরীর বন্দরবাজাস্থ রংমহল টাওয়ারের ৪র্থ তলায় দৈনিক গণমুক্তির ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গণমুক্তির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক গণমুক্তির সিলেট জেলা প্রতিনিধি মোঃ সবুজ মিয়া।

 

অনুষ্ঠানে বক্তারা দৈনিক গণমুক্তির ৫২ বছরের গৌরবময় পথচলা নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন- ‘দৈনিক গণমুক্তি বাংলাদেশের মুক্তচিন্তার সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটি শুধু একটি পত্রিকা নয়, এটি গণতন্ত্র, সাংবাদিকতা ও সত্য প্রকাশের প্রতীক।’

Manual1 Ad Code

 

পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মইন উদ্দিন, সিলেট সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি সুনির্মল সেন, দৈনিক সিটিজেন টাইমস সিলেট ব্যুরো প্রধান কামরুল হাসান, জালালাবাদ প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল এস সিলেট ব্যুরো প্রধান শিহাব আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান।

 

প্রধান অতিথির বক্তব্যে অর্জুন ঘোষ বলেন- ‘সাংবাদিকতা একটি মহান পেশা। গণমাধ্যম সমাজের দর্পণ। দৈনিক গণমুক্তি এই দায়িত্ব দীর্ঘ ৫২ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।’

 

বিশেষ অতিথির বক্তব্যে মইন বলেন- ‘সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক গণমুক্তি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।’

 

Manual1 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা জিয়াউর রহমান নেওয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমেল আহমদ রিপন, চ্যানেল এস’র সিলেট জেলা প্রতিনিধি শাহিন আলম, দৈনিক গণমুক্তির বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি রুহেল উদ্দিন, রাজধানী টিভির সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, দৈনিক গণমুক্তির কানাইঘাট উপজেলা প্রতিনিধি অহিদুল ইসলাম, ক্রাইম পেট্রোল বিডির সিলেট ব্যুরো প্রধান আদনান আহমদ চৌধুরী, দৈনিক গণমুক্তির সিলেটের ফটো সাংবাদিক ইউসুফ আহমদ, সাপ্তাহিক ক্রাইম পেট্রোলের বিশেষ সংবাদদাতা মোঃ জাকির হোসেন, বাংলা টাইম অ্যান্ড টিউনের প্রতিনিধি আরিয়ান আহমদ রাজন।

 

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে দৈনিক গণমুক্তির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ বলেন- ‘দৈনিক গণমুক্তির এই দীর্ঘ পথচলা আরও সমৃদ্ধ হোক, আমরা সত্য ও ন্যায়ের পথে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাব।’

 

তিনি আরও বলেন- ‘আমি দৈনিক গণমুক্তির সম্পাদক ও প্রকাশক, মফস্বল সম্পাদকসহ কর্তব্যরত সকল সহযোগীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

 

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code