শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism) রাজধানীর আবাসন ও ভূমি খাতের নীরব ঘাতক: চাঁদাবাজির অভয়ারণ্য জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন ​আবাসিক হোটেল: নিরাপত্তা নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? ​ সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তিতে সম্মাননা, শুভেচ্ছা ও ভবিষ্যতের প্রত্যয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোদন

আল মামুন খান / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

তাড়াইল উপজেলার ১ নং তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ মার্চ/২৫ তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের একটি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোদন
তাড়াইল থানা পুলিশের আয়োজনে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের একটি রুমে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে।তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোদন

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিট কর্মকর্তা এস,আই মনির হোসেন, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ আলেক, তাড়াইল উপজেলা যুব দলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন, তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফকরুজ্জামান ফকর, তালজাঙ্গা ইউনিয়ন জামাতের আমীর শহিদুল ইসলাম ছোয়াদ, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল-আমিন, বিএনপি নেতা মাকদুম সাত্তার রুবেল, জুয়েল পাশা, আলম, কিরন মাহমুদ, তালজাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ সাদীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোদন

Manual5 Ad Code

তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ আলেক তার ভাষণে বলেন, সরকার দেশ থেকে সন্ত্রাস, নাশকতা, মদ, জুয়া, দুর্নীতিসহ সকল অপরাধ নির্মূল করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পুলিশ বাহিনী এসব কাজ বাস্তবায়নে প্রধানতঃ দায়িত্ব পালন করে থাকেন। আমরা সকলে পুলিশকে সহযোগিতা করলে এলাকা তথা দেশ থেকে সকল অন্যায়, দুর্নীতি ও অপরাধ রুখে দেওয়া সম্ভব হবে।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের হাতের কাছে পুলিশের সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে দ্রততার সাথে আইনি সহযোগিতা পেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর। তাড়াইল থানা কে দুর্নীতি, দালাল, জুয়া, বাল্যবিবাহ ও মাদক মুক্ত করতে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। যদি কোথাও কোন দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ী থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি দ্রুত ব্যবস্থা নেব। থানায় জিডি ও অভিযোগ করতে কোন টাকা লাগে না। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখেন তারা কি করছে নজর রাখেন।

Manual6 Ad Code

পরিশেষে তালজাঙ্গা ইউনিয়ন বাজার মসজিদের ইমাম আবু বক্কর জুয়া,মদ,মাদক ও দুর্নীতি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code