শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বুধবার তাড়াইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

সিলেট নিউজ ডেস্ক : / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। মঞ্চসহ সম্মেলনস্থল জমকালো সাজে সাজানো হয়েছে। তোরণ, ব্যানার, পেস্টোনে আশপাশের এলাকা ছেয়ে গেছে।২০১৬ সালে উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙ্গে ২০২১ সালের অক্টোবর মাসের ৪ তারিখে আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ায় উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলের নেতৃত্বে কে আসছেন এ নিয়ে হাট-বাজার সহ সর্বত্রই আলোচনা চলছে। সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন পদ প্রত্যাশী হয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়িয়ে সফলতা পাবার আশায় নিরবিচ্ছিন পরিশ্রম করেছেন।

সংগঠনকে সুসংগঠিত ও আধুনিক রূপে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা ও ১নম্বর যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন প্রার্থী হয়েছেন। তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞদের মিশেলে নিজেদের দক্ষ সংগঠক হিসেবে সারোয়ার আলম, শাহরিয়ার খান, আখলাকুল ইসলাম অংকুর, শরীফ আহমেদ আলেক, শরিফুল মাহমুদ শোয়েব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

Manual2 Ad Code

উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ওহাব আকন্দ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমূখ।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code