শিরোনাম
তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিরিয়ে নাও তোমার অভিশাপ আর কষ্ট দিও না

সিলেট নিউজ ডেস্ক : / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

Manual6 Ad Code

কবিতা :

চারন কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক ও কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রাপ্ত।

 

Manual3 Ad Code

হে খুদা বলনা কবে হবে এই বাঙালির আক্কল বুদ্ধি
তারা কি আজীবন থাকবে পরাধীনতার শৃঙ্খলে বন্দি।

এই জুলুম নির্যাতন হয়রানি অত্যাচার
যুগে যুগেই ভূগছে কোথায়
শেষ তার।

ব্রিটিশ যখন তাদের হাত পায়ে পড়িয়েছিল শৃংখল
তখন দিশেহারা হয়ে ফেলেছিল
শুধু নয়নের জল।

দুই শত বৎসর গোলামির পর
হলো সোচ্চার
কত তাজা প্রাণ হল বলিদান হিসাব নেই তার।

তখন মহাভারত তাদেরও দেখছি একেই ব্যবহার
এখানেও শুরু হয়ে গেল নির্যাতন নির্মম অত্যাচার।

Manual5 Ad Code

কেড়ে নিল বাঙালির বাকশক্তি ন্যায্য অধিকার
এখন ঘরে বসে থেকে কান্না ছাড়া কিছু নাই আর।

Manual2 Ad Code

হায়রে বাঙালি এতই কি করে
ছিলে পাপ
একেই বলে কপালে বিধাতার অভিশাপ।

আবার ১৯৪৮ সালের ১৪ আগস্টে ছেড়ে হিন্দুস্তান
পেলাম মুসলিম আভাস ভূমি নাম তার পাকিস্তান।

এখানেই শেষ নয় আবার শুরু হয়ে গেল নির্যাতন অত্যাচার
কেড়ে নিতে চায় বাঙালির মায়ের ভাষা পশ্চিমা হানাদার।

১৯৭১ রে লাখো লাখো শহীদের তাজা রক্তে আঁকা
পেলাম একটি মানচিত্র লাল সবুজ স্বাধীনতার পতাকা।

Manual6 Ad Code

ভেবে ছিলাম এইবার বাঙালির
দুঃখ হবে অবসান
কিন্তু এখন ঘরের শত্রু রাবণ বন্ধী নাই পরিত্রান।

জুলুম নির্যাতন শুরু করে স্বৈরাচারী সরকার
কেড়ে নেয় জাতির বাকশক্তি ন্যায্য অধিকার।

২০২৪ শে জুলাই আবার শুরু হয় গণঅভ্যুত্থান
চলে হত্যাযজ্ঞ কত অগণিত প্রাণ হলো বলিদান

যখন আবাল বৃদ্ধ জনতা নেমে আসে রাস্তায়
তখন স্বৈরাচারী দলবল নিয়ে পালিয়ে যায়।

এখন‌ও শহীদের রক্ত শুকায়নি শোনা যায় ছেলে হারা মায়ের কান্না
কিন্তু শুরু হয়ে গেছে ক্ষমতার দাপট একে অপরের সমালোচনা।

ও খুদা কর জোড়ে করি তোমার দরবারে প্রার্থনা
ফিরিয়ে নাও তোমার অভিশাপ আর কষ্ট দিও না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code