শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার ঈদ পুনর্মিলনীতে ভ্রাতৃত্বের উষ্ণ বন্ধন

সিলেট নিউজ ডেস্ক : / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

Manual4 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল চারটায় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তালামীয শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক শায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা আবুল কাশেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

দিনব্যাপী মিলনমেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া মাহফিলে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সভাপতির বক্তব্যে মোঃ নাজমুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও সাংগঠনিক বন্ধনকে দৃঢ় করার এক অনন্য সুযোগ। তালামীযের মতো সংগঠনের মাধ্যমে যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে।”

Manual7 Ad Code

জেলা তালামীযের অফিস সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী বলেন, “আমাদের নতুন প্রজন্মকে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিএম সামছুদ্দোহা খানঁ আবু বকর (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, শ্রীমঙ্গল পৌর শাখা), জনাব ময়ীনুল ইসলাম জাকির (প্রভাষক, নবীগঞ্জ সরকারি কলেজ), রাকিবুল ইসলাম সালেহ (সাবেক উপজেলা সভাপতি), মাওলানা বুরহান উদ্দিন শাহরিয়ার (সাধারণ সম্পাদক, আল-ইসলাহ শ্রীমঙ্গল সদর শাখা), মোঃ তোফাজ্জল হোসেন ইমন (উপজেলা সহ-সাধারণ সম্পাদক), নাজির আহমদ শামিম, হাফিজ রুহুল আমিন (সাংগঠনিক সম্পাদক), রায়হান উদ্দীন (সভাপতি, শহর শাখা), হৃদয় আলম (সাধারণ সম্পাদক, শহর শাখা), মুজাম্মিল হোসেন ও মাহফুজ আহমদ (সভাপতি ও সাধারণ সম্পাদক, সিন্দুরখান ইউনিয়ন) প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code