শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

Coder Boss / ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Oplus_131072

Manual5 Ad Code

সুয়েব রানা জৈন্তাপুর ::স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল মর্যাদা এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সম্মুখে  মঙ্গলবার, ২৪ জুন সকাল ৮ থেকে বেলা ১ টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ জিয়াউল ইসলাম এবং সঞ্চালনা করেন হাবীব উল্লাহ মাসুম।

স্বাস্থ্য সহকারীরা যেসব দাবির প্রতি জোর দেন, সেগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের ডিগ্রি সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, কর্মস্থলে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন।

 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট-এ কর্মরত সকল মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন: রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুল মজিদ, সুভাষ কুমার দেব, সুপ্রিয়া রাণী দাস, মাহফুজুল হক, মানোয়ারা বেগম, ফারজানা ফাইজা লাভলী, মাসুম আহমদ, রুহানা বেগম, মনিতা দাস পিংকি, মাসুক আহমদ, ময়নুল ইসলাম ও নুরুল ইসলাম।

 

Manual2 Ad Code

মোঃ জিয়াউল ইসলাম বলেন,

“স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। কিন্তু ন্যায্য স্বীকৃতি ও পেশাগত উন্নয়ন এখনো আমাদের অধরা। সরকার যদি দ্রুত আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

 

হাবীব উল্লাহ মাসুম বলেন,

Manual2 Ad Code

“আমাদের এই ৬ দফা কোনো অতিরিক্ত সুবিধা নয়, বরং আমাদের পেশাগত মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আমরা আশা করি, সরকার বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করবে।”

 

অংশগ্রহণকারী সকল স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে জানানো হয়,

Manual5 Ad Code

“আমরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। কিন্তু আমাদের পেশাগত অবস্থান আজও ন্যায্য মূল্যায়নের অপেক্ষায়। আমরা চাই—দীর্ঘদিনের উপেক্ষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়িত হোক, যেন আমরা সম্মান ও নিরাপত্তার সাথে জনগণের পাশে দাঁড়াতে পারি। এই দাবিগুলো আমাদের আত্মমর্যাদা, দায়িত্ব ও ভবিষ্যতের সঙ্গে জড়িত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code