শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক

Coder Boss / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
Oplus_131072

Manual4 Ad Code

সুয়েব রানা জৈন্তাপুর::

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

Manual4 Ad Code

অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এএসআই শাহরিয়ার হাসান ও আরও কয়েকজন সঙ্গীয় পুলিশ সদস্য। অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

 

আটককৃত ব্যক্তি হলেন শাকিল আহমদ, যিনি জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের বাসিন্দা এবং আমির আলীর পুত্র।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদক নির্মূলে জৈন্তাপুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো ধরনের অবৈধ কার্যকলাপ আমরা সহ্য করবো না। সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই ভারতীয় মদ পাচারের চেষ্টা হয়। তবে এসব অনৈতিক কার্যক্রম দমনে জৈন্তাপুর থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

আইনশৃঙ্খলা বাহিনীর এই ধারাবাহিক অভিযানে স্থানীয় এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code