শিরোনাম
আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিতর্কিত ব্যক্তির উপস্থিতি অনিচ্ছাকৃত: বিষয়টি জানা ছিল না ৪৮ বিজিবি

Coder Boss / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

Manual2 Ad Code

নিজস্ব  সংবাদদাতা::

সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির আয়োজনে মাদকবিরোধী জনসচেতনতামূলক এক সভায় আলোচিত মামলার দুই অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এটি ছিল অনিচ্ছাকৃত এবং তাদের অজান্তে সংঘটিত।

 

Manual2 Ad Code

গত ২৫ জুন (বুধবার) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জৈন্তাপুর  উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে ৪৮ বিজিবি।

 

 

 

 

সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন, যা ছিল সবার জন্য উন্মুক্ত। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বিজিবি ক্যাম্প লুটপাট মামলায় জামিনপ্রাপ্ত অন্যতম আসামি  আব্দুল জব্বার এবং জাফলংয়ে বিজিবির নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্ত আব্দুল মান্নান, যা নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

 

 

 

 

এ বিষয়ে জানতে চাইলে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমন বিতর্কিত কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো বা পাশে রাখার প্রশ্নই ওঠে না। ক্যাম্প কমান্ডার সদ্য দায়িত্ব নিয়েছেন, অনুষ্ঠানটির আয়োজন এর জন্য চেয়ার, টেবিল ভাড়া করা সহ অন্যান্য ডেকোরেশন এর কাজ এর জন্য স্থানীয় সহায়তা নেওয়ার প্রয়োজন হয়। এই দায়িত্বে স্থানীয় ব্যক্তি জব্বার এগিয়ে আসে। ক্যাম্প কমান্ডার তার পূর্বের কর্মকান্ড সম্পর্কে অবগত ছিলেন না বিধায় তাকে দায়িত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠান শেষে অধিনায়ক, ৪৮ বিজিবি এর বিদায়কালীন জব্বার সামনে এসে হাজির হয়। সাভাবিক সৌজন্যতা স্বরূপ অধিনায়ক, ৪৮ বিজিবি উক্ত ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে প্রস্থান করেন।

 

 

 

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পারি, জব্বার একটি মামলার জামিনে আছেন। আমরা বিষয়টি আগে জানলে এমনটি কখনোই হতো না। আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল। এটি অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত ঘটনা।

 

 

Manual7 Ad Code

 

 

অনুষ্ঠানের সাজসজ্জা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার কেবল চেয়ার, টেবিল স্থাপন ও মঞ্চ সাজানোর দায়িত্বে ছিলেন। স্থানীয়ভাবে জানা যায় যে, বিজিবির ক্যাম্প কমান্ডার নতুন হওয়ায় ক্যাম্প কমান্ডার তার অতীত সম্পর্কে অবগত ছিলেন না।

 

বিতর্কিত ছবিগুলো নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। একটি ছবিতে দেখা যায়, মাস্ক পরে একটি বড় দরজার পাশে দাঁড়িয়ে আছেন জব্বার। ওই দরজাটিই ছিল আগতদের প্রবেশের পথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code