শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের সীমান্তে এক মাসে প্রায় ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Coder Boss / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট সেক্টর এর অভিযানে গত (২৩ জুন ) থেকে (২৪) জুলাই) এই এক মাসে সিলেটের সীমান্ত এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৪ জুলাই) এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদা।

 

দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সদা সচেষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সম্প্রতি একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে, যা সীমান্তরক্ষায় বিজিবির কঠোর অবস্থান ও পেশাদারিত্বের উজ্জ্বল প্রমাণ।

 

বুধবার (২৩ ও ২৪ জুলাই) তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালন ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ছিল সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি (সীমান্ত চৌকি)। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা তাৎক্ষণিক ও সফল প্রতিক্রিয়া দেখিয়ে এই বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হন।

 

Manual6 Ad Code

এই সফলতা উপলক্ষে গণমাধ্যমকে অবহিত করতে আজ বৃহস্পতিবার(২৪ জুলাই) ২০২৫ তারিখে সিলেটের আখালিয়াস্থ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে সিলেট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা সাম্প্রতিক অভিযানের সার্বিক চিত্র ও বিজিবির কৌশলগত অবস্থান তুলে ধরেন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

তিনি বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির উপস্থিতি এখন চোরাচালানকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রীয় অর্থনীতিকে সুরক্ষা দেওয়া, অবৈধ ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।

Manual1 Ad Code

 

মেজর নুরুল হুদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জানেন, বরাবরের মতো এবারও ৪৮ বিজিবি সীমান্তে একটি বড় ধরনের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে প্রায় ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন, চোরাচালান প্রতিরোধে সিলেট সেক্টর সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ৪৬ কোটি ৭৮ লক্ষ টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে। যার মধ্যে সিলেট ব্যাটালিয়ান ৩১ কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ান ১০ কোটি, জকিগঞ্জ ব্যাটালিয়ান ৫ কোটি টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের সুসংগঠিত নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং চৌকস সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় চোরাচালান কার্যক্রম এখন অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত এলাকাকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে বিজিবির ভূমিকা অতুলনীয়। জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

সীমান্ত রক্ষায় বিজিবির এই নিরলস পরিশ্রম ও ধারাবাহিক সাফল্য শুধু বাহিনীর নয়, বরং জাতির গর্ব। দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিকতা-এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকার অটুট রাখবে, এমনটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code