শিরোনাম
বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত রূপরেখা: হেলাল উদ্দিন 

Coder Boss / ৫৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর  উপজেলা দরবস্ত বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সিলেট -৪ (জৈন্তাপুর -গোয়াইঘাট- কোম্পানীগঞ্জ)  আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ।

 

Manual3 Ad Code

সোমবার (২৮) জুলাই বিকেলে উপজেলার দরবস্ত বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

 

গণসংযোগ চলাকালে সেলিম উদ্দিন আহমদ  বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত রূপরেখা। জনগণের সমর্থন থাকলে এই কর্মসূচির মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

 

পথসভায় তিনি বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

 

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এক  মিছিল বের করেন মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে কানাইঘাট রাস্তার মোড়ে মিষ্টি বিপণী পিউরিয়া পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

পথসভায় দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভাণ্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রব দুলাল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এখলাছুর রহমান,

 

Manual8 Ad Code

জৈন্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মতিন, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আদনান সাব্বির, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code