শিরোনাম
মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার চোরাই ধরলো বিজিবি

Coder Boss / ৭১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের সীমান্ত এলাকায় একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual3 Ad Code

 

বুধবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ ও ডিবিরহাওর বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

Manual7 Ad Code

বিজিবি জানায়: অভিযানে ভারতীয় মেহেদী, সুপারী, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, অবৈধ মালামাল বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার ও টাটা ট্রাক আটক করে।

 

বিজিবির তথ্যমতে, পরিচালিত এসব অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৫৩০ টাকা।

 

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানান্ট কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফলভাবে এ সকল চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে।

 

Manual3 Ad Code

আটককৃত মালামাল সমূহের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code