শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাটের সড়কে আতঙ্কের আরেক নাম ট্রাক্টর: অপ্রাপ্তদের হাতে স্টিয়ারিং

Coder Boss / ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রধান প্রধান সড়কে যেন দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ চার চাকার মাহিন্দ্রাসহ বিভিন্ন কোম্পানির ট্রাক্টর। এদের দাপটে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধরাও সড়কে চলাচল করছে আতঙ্কের মধ্যদিয়ে। সড়কে চলাচলের জন্য তাদের কাগজপত্রতো দূরে থাক, লাগেনা কোনো অনুমতি কিংবা ড্রাইভিং লাইসেন্স। বেশিরভাগ ট্রাক্টর চালায় অপ্রাপ্ত বয়সের কিশোর ছেলেরা।

গত কয়েকদিন জাফলং, লুনি, রাধানগর, হাদারপাড়, বঙ্গবীর, তোয়াকুল ও সালুটিকরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, অলিতে গলিতে এমনকি মেইন সড়কে নিয়ন্ত্রণ বিহীনভাবে চলাচল করছে ট্রাক্টর। অনুমোদনহীন এসব পরিবহনগুলো মূলত নিৰ্মাণসামগ্রী, বালু, পাথর, ইটভাটার, বসত ভিটে ও নতুন রাস্তা নির্মানের মাটি সংগ্রহ, ইট সরবরাহ ও ভাটায় পোড়ানোর জন্য কাঠ সংগ্রহ করার কাজে ব্যবহার করা হয়।

এসব অবৈধ চার চাকার মাহিন্দ্রাসহ বিভিন্ন নামের ট্রাক্টর এর চালক অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বেপরোয়া গতির কারণে বিভিন্ন সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে করে প্রাণহানীর ঘটনাসহ অনেকেই পঙ্গুত্ববরণ করছে ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্যদিকে নতুন সড়কে এই মাহিন্দ্রা ট্রাক্টর চলাচল করায় অল্পদিনের মধ্যে রাস্তা ভেঙে ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুকনো মৌসুমে মাটি টানা ট্রকক্টর ওভারলোড করে বেপরোয়া গতিতে চলাচল করে গ্রামীর রাস্তাছাড়াও মেইন রোডে ভেঙে চুরমার করে। জমি থেকে মাটি নিয়ে উঠতে বিবেকহীন ভাবে রাস্তা কেটে লিক তৈরি করে যার ফলে বর্ঝায় রাস্তার ঐ যায়গায় ভাঙ্গন ধরে ঐরাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।

Manual3 Ad Code

 

আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো: রুহুল আমিন বলেন, “প্রতিদিন অগনিত রেজিষ্ট্রেশন ও টেক্সটোকেন বিহীন ট্রাক্টর অবৈধ পণ্য নিয়ে দেদারসে বেগতিক ভাবে রাস্তায় চলছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব। এসব ড়্রাইভারদের নেই কোন লাইসেন্স, নেই কোন প্রশিক্ষণ। তাদের গাফিলতির কারনে সাধারণ জনগন হারাচ্ছে তাদের অমূল্য প্রাণ। নয়তোবা পঙ্গুত্ব বরণ করে অন্যের বোঝা হচ্ছেন।

Manual6 Ad Code

আমরা জনগন ট্রাক্টটরের চাপায় পড়ে মরি তাতে কার কি আসে যায়? এগুলো নিয়ে প্রশাসন ও পুলিশের কাজ করার কথা কিন্তু উনারাইতো সকল অপকর্মের হোতা! উনারা আমাদের সোনার বাংলার প্রশাসন ও পুলিশ বলে কথা!”

Manual6 Ad Code

মধ্য জাফলং ছাত্র দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, মাহিন্দ্রা ট্র্যাক্টর’র লাগামহীন গতির কাছে অসহায় সাধারণ পথচারীরা। এসব চালকদের নেই প্রশিক্ষন। তারা মন মতো রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে চলে। সড়কে মাহিন্দ্রার প্রতিযোগিতা দেখলে মনে হয় তারাই রাস্তার রাজা। তাদের গতির কাছে যেন অসহায় সব যানবাহন। মেইন রোড থেকে অলি গলিতে বেপরোয়া গতিতে ছুটে চলাই যেন তাদের প্রধান কাজ। এসব অনিবন্ধিত ট্রাক্টর গুলো মেইন রোডে চলাচলের অনুমোদন নেই, তারপরও তারা কিভাবে কাগজ ও লাইসেন্স বিহীনভাবে রাস্তায় চলাচল করে? আর কোন মায়ের বুক খালি হওয়ার আগেই এ বিষয়ে প্রশাসন ও পুলিশ বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।”

গোয়াইনঘাট উপজেলা পশ্চিম ট্রাক চালক উপ কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, “আমরা বারবার প্রশাসনের কাছে অনিবন্ধিত যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছি।”

উল্লেখ্য, গত সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গোয়াইনঘাট-রাধানগর সড়কের আলমনগর এলাকায় দ্রতগামী একটি মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আশরাফুল আলম হৃদয় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির আহমেদ নামে অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ মাহিন্দ্রা ট্রাক্টরের চালক ১৫ বছরের কিশোর সজিব আহমদকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন,, “প্রায়ই আমাদের পক্ষ থেকে কাগজ বিহীন মাহিন্দ্রাসহ (ট্রাক্টর) সকল যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ও কাগজ ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে না।”

গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “গোয়াইনঘাটের সড়ক গুলোতে সরকারী অনুমোদনহীন যে যানবাহন রাস্তায় চলাচল করছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এবং কাগজ বিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code