শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৩১ দফা আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রূপরেখা: হেলাল উদ্দিন আহমদ

Coder Boss / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

Manual7 Ad Code

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

Manual4 Ad Code

আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে এক প্রাণবন্ত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের কেলে চিং বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনতা অংশ নেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ বক্তব্যে তিনি  বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রূপরেখা। জনগণই আমাদের শক্তি, আর জনগণের কল্যাণে বিএনপি সর্বদা মাঠে থাকবে।

 

Manual1 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী,জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ (মেম্বার), চারিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দিন (মেম্বার), চারিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল।

এছাড়া সভায় বক্তব্য দেন চারিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজমল হোসেন, উপজেলা যুবদল নেতা ইসমাইল আলী নাজিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম ও সম্পাদক রফিক আহমদ, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখলাকুর রহমান চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির এবং উপজেলা ওলামা দলের নেতা মাওলানা সেলিম কামরান।

Manual5 Ad Code

বক্তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। তারা স্থানীয় নেতাকর্মীদের দলীয় কর্মসূচি সফল করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত ও অমায়িক আবহে পরিণত হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code