শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট সীমান্তে কোটি টাকার মহিষ জব্দ 

Coder Boss / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

সিলেট জেলা সংবাদদাতা ::

Manual3 Ad Code

সীমান্তে চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় মহিষ ও অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

বিজিবি জানায়, আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লালাখাল বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের শূন্য রেখা হতে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৩টি মহিষ আটক করা হয়। এর সিজারমূল্য ধরা হয়েছে ৯৯ লাখ ৪০ হাজার টাকা।

Manual8 Ad Code

 

এর আগে গতকাল শুক্রবার (০৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি কম্বল জব্দ করে। যার সিজারমূল্য ৩২ হাজার টাকা।

 

দুই অভিযানে মোট ৯৯ লাখ ৭২ হাজার টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

অভিযান প্রসঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code