শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ১৯টি গরু ও বিপুল সিগারেট জব্দ

Coder Boss / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

 

 

জাহিদুল ইসলাম ::

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ১৯টি গরু ও বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত এসব অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১৭ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual3 Ad Code

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত থেকে ৫০০ গজ ভেতরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ১২ লাখ টাকা।

 

 

এছাড়া সোমবার (১৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক অভিযানে বিজিবি মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেটের ২ হাজার ২৫০ প্যাকেট এবং আরও একটি গরু জব্দ করে। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

 

 

দুই অভিযানে আটককৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত গরু ও সিগারেট শীঘ্রই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code