শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: চোরাচালান প্রতিরোধে সাফল্য

Coder Boss / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

জাহিদুল ইসলাম ::

সিলেট জেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে। জেলার ব্যাটালিয়ন-৪৮ বিজিবি, ১৯ বিজিবি এবং ২৮ বিজিবি-সীমান্তের প্রতিটি বিওপিতে রাত-দিন টহল দিচ্ছে, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে।

 

সম্প্রতি সকল সীমান্ত বিওপিতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। চিনি গরু- মহিষ’ বিস্কুট, চিনি, ফুচকা, শিং মাছসহ অন্যান্য ভারতীয় পণ্য প্রতিনিয়ত ধরা পড়ছে। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের সুরক্ষা নিশ্চিত করছেন।

 

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের প্রতিটি বিওপিতে আমাদের টহল জোরদার করা হচ্ছে। রাত দিন আমরা দেশের সুরক্ষায় কাজ করছি, যাতে অবৈধ কার্যক্রম কোনোভাবেই সফল না হয়।

Manual2 Ad Code

 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন,

Manual7 Ad Code

আমাদের লক্ষ্য সীমান্তে শূন্য সহনশীলতা। প্রতিটি অভিযান কঠোর পরিশ্রম, সাহসিকতা ও সততার সঙ্গে পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগণের আস্থা ও দেশের সুনাম রক্ষাই আমাদের প্রেরণা।

 

Manual1 Ad Code

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্তে আমাদের অভিযান প্রতিনিয়ত চলছে। প্রতিটি বিওপিতে টহল, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব। দেশের সুরক্ষা নিশ্চিত করা আমাদের জন্য গর্বের বিষয়।

Manual2 Ad Code

 

সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণ বিজিবির এই অক্লান্ত প্রচেষ্টা ও সততার প্রশংসা করছেন। সীমান্তে রাত-দিন টহল, চোরাচালান প্রতিরোধে উচ্চমাত্রার সতর্কতা এবং কোটি কোটি টাকার পণ্য আটক করায় বিজিবি দেশের সুনাম বৃদ্ধি করছে।

 

সর্বোপরি, সিলেটের সকল সীমান্ত বিওপিতে বিজিবির প্রতিনিয়ত অভিযান দেশের নিরাপত্তা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা সকল বর্ডার গার্ড সদস্যের সুনাম ও সম্মানকে আরও উজ্জ্বল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code