শিরোনাম
রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জে হাওরে মিলল মুক্তিযোদ্ধা মানিকের লাশ

SATYAJIT DAS / ১২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

সত্যজিৎ দাস:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মানিক লাল দাশ ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার (২২ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর নিখোঁজের বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরে মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

Manual3 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান,“নিখোঁজের একদিন পর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Manual6 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code