শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে: আব্দুল হাকিম চৌধুরী

Coder Boss / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

এম এস সিদ্দিকী :গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও র‍্যালি পরবর্তী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতি করে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরবে।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

Manual2 Ad Code

গণসমাবেশে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী।

আব্দুল হাকিম চৌধুরী আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সিলেট-৪ আসনের মানুষের মুখে হাসি ফোটাতে পারব—এই বিশ্বাসই আমার প্রেরণা।”

Manual8 Ad Code

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ধরে দেশের মানুষকে পিছিয়ে দিয়েছে। অথচ আমাদের সংগ্রাম থেমে থাকে নি। জনগণের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সেও কারাগারে যেতে হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজ আরও ঐক্যবদ্ধ।”

গণসমাবেশে বক্তব্য দেন—জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি উসমান গনি মেম্বার,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,যুবদলের হেলাল আহমেদ, ফরিদুল ইসলাম, ফখরুল ইসলাম সহ তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।গণসমাবেশ পূর্বে কয়েক সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন আব্দুল হাকিম চৌধুরী।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code