জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যবান্ধব রাখার লক্ষ্যে ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়ের নেতৃত্বে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা প্রত্যক্ষভাবে অংশ নেন। অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় জানান, রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। হাসপাতালের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শুধু কর্তৃপক্ষের প্রচেষ্টাই যথেষ্ট নয়; এজন্য রোগী, তাদের অভিভাবক এবং সাধারণ জগন্নাথপুরবাসীর আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি হাসপাতালে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য রোগী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানান। পরিচ্ছন্নতার এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জগন্নাথপুর হাসপাতাল ডাঃ কৃপেশ রজ্জন রায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে করায় প্রশংসায় পাচ্ছেন। জগন্নাথপুর উপজেলা বাসী মনে করেন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে রোগীরা।