শিরোনাম
জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের

সিলেট নিউজ ডেস্ক / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:

সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা পৌঁছে দেওয়া, বাজারমূল্য স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন।জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের

সোমবার (২৩ নভেম্বর/২৬) তাড়াইল উপজেলায় দিনব্যাপী সরকারি সফরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, কমিউনিটি ক্লিনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

জেলা প্রশাসক বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব।”জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের

দিনব্যাপী সফরের শুরুতে জেলা প্রশাসক ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন। এ সময় তিনি অভিভাবক সমাবেশে অংশগ্রহণ, মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন এবং বিদ্যালয়ের ওয়াশব্লক উদ্বোধন করেন।

Manual1 Ad Code

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে হবে। এসব কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।

সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ও সীমানাপ্রাচীর উদ্বোধন, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন।

সকাল ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বই বিতরণ এবং ১১টা ২০ মিনিটে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন তিনি।জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের

Manual4 Ad Code

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এ সময় রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এ ছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বিকেলে জেলা প্রশাসক ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে তাড়াইল উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি অফিস পরিদর্শন এবং ব্র্যাক এনজিওর কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী সফর শেষ হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code