শিরোনাম
সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল

Coder Boss / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর লুটপাট বন্ধ হচ্ছে না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাথর লুটের নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয়ে পরিবর্তন এসেছে বলে অভিযোগ উঠেছে। আগে আওয়ামী লীগ ও যুবলীগের নাম ব্যবহার করে পাথর লুটপাটের অভিযোগ থাকলেও বর্তমানে বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে একটি চক্র এ কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

 

স্থানীয়দের অভিযোগ, গত ছয় মাস ধরে থেমে থেমে শাহ আরফিন টিলায় পাথর লুটপাট চলছে। এতে ওয়ার্ড বিএনপি ও উপজেলা যুবদলের কয়েকজন নেতার নাম উঠে এসেছে। অভিযোগের তালিকায় রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল আলী, উপজেলা যুবলীগ নেতা আলী হোসেন ও কেরামত আলী। সম্প্রতি পাথর লুটপাটের নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ বলেও অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘ প্রায় দুই বছর ধরে শাহ আরফিন টিলার পাথর লুটপাটের নিয়ন্ত্রণ ছিল যুবলীগ নেতা আলী হোসেন ও কেরামত আলীর হাতে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত তারাই মূলত এই নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। গত এক মাসে নিয়ন্ত্রণ নিতে একাধিক পক্ষ প্রস্তুতি নিলেও সুবিধা করতে পারেনি। সম্প্রতি আলী হোসেন ও কেরামত আলীর পক্ষের কাছ থেকে নিয়ন্ত্রণ নিতে উপজেলা যুবদলের একটি অংশ সক্রিয় হয়ে ওঠে। এ অংশের নেতৃত্বে রয়েছেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ বলে অভিযোগ।

 

Manual1 Ad Code

অভিযোগ অনুযায়ী, দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুখোমুখি অবস্থানের আশঙ্কা দেখা দিলে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম উভয় পক্ষকে একসঙ্গে বসান। এরপরই দুই পক্ষের সমন্বয়ে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে শাহ আরফিন টিলায় ব্যাপক পাথর লুটপাট হয় বলে অভিযোগ উঠেছে।

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রের দাবি, ওই রাতে চার শতাধিক ট্রাক্টর দিয়ে টিলা থেকে পাথর সরানো হয়। প্রতিটি ট্রাক্টর থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাথরবাহী ট্রাক্টরের সংখ্যা হিসাব রাখার জন্য ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জের পক্ষ থেকে একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

Manual5 Ad Code

অভিযোগ রয়েছে, ট্রাক্টর মালিকেরা পরদিন তাদের হিসাব অনুযায়ী টাকা আরমান আহমদের কাছে জমা দেন। প্রতি ট্রাক্টর থেকে পাঁচ হাজার টাকা আদায় করা হলেও এর মধ্যে চার হাজার টাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে দেওয়া হয়েছে এবং বাকি এক হাজার টাকা ‘লাইন খরচ’ হিসেবে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। তবে এসব অর্থ আদায় বা বণ্টনের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয়দের হিসাব অনুযায়ী, ওই এক রাতেই প্রায় এক লাখ ঘনফুট পাথর সরানো হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। তাদের দাবি, গত দুই বছরের মধ্যে এক রাতে এত বিপুল পরিমাণ পাথর সরানোর ঘটনা আর ঘটেনি।

 

 

পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ। তিনি বলেন, ‘যে কেউ কারও নাম বলতে পারে। আমি সেখানে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে আমি জড়িত নই।’

 

 

 

সার্কেল কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতি ট্রাক্টর থেকে পাঁচ হাজার টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, তিনি কারও কাছ থেকে টাকা নেননি এবং টাকা নেওয়ার বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, ‘তিনজন বা পাঁচজন টাকা উঠিয়ে কাকে দেয়, কী করে, তা আমার জানা নেই।’

 

শাহ আরফিন টিলা থেকে পাথর চুরির বিষয়ে তিনি বলেন, ‘এখান থেকে পাথর চুরি করে মানুষজন নেয়, এটা অস্বাভাবিক কিছু না। এখানকার মানুষের একমাত্র উপার্জনই হচ্ছে বালু আর পাথর চুরি করা। এখানে আমি একা, আমাকে পেছনে ফেলে শতাধিক লোক। আমি কখন বের হই আর কখন ফাঁড়িতে প্রবেশ করি, তা তারা জানে। আমি কি চোর পাহারা দেব? চোরেরা পেছনে ফেলে সুযোগ নিতে চায়।’

 

Manual2 Ad Code

এদিকে, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল নোমানের সরকারি নম্বরে একাধিকবার ফোন করে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

শাহ আরফিন টিলার মতো গুরুত্বপূর্ণ পাথরসমৃদ্ধ এলাকায় দীর্ঘদিন ধরে পাথর লুটপাটের অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই, পাথর লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং কথিত অর্থ আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code