শিরোনাম
শ্রীমঙ্গলে বিএনপির সমাবেশে সরফরাজ সরফুর কড়া হুঁশিয়ারি জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ খান আটক ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে বিএনপির সমাবেশে সরফরাজ সরফুর কড়া হুঁশিয়ারি

সত্যজিৎ দাস / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

Manual4 Ad Code

তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,পুরো ডিসেম্বর মাস রাজপথে অবস্থান নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকতে হবে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগকে চ্যালেঞ্জ জানিয়ে সরফরাজ আহমেদ সরফু বলেন,“চোরাগোপ্তা হামলা চালিয়ে কিংবা গভীর রাতে লুকিয়ে রেললাইনে আগুন না জ্বালিয়ে সাহস থাকলে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় একটি মিছিল করে দেখান।”

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু,জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার,বিএনপি নেতা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।

বক্তব্যে তাজ উদ্দিন তাজু বলেন,আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাব উদ্দিন,যুবদল নেতা আব্দুল কাদির,জালাল আহমেদ,ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিরুদ্দিন,রুবেল আহমেদ,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

Manual2 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code