শিরোনাম
প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়াকুব রাজিয়া ট্রাস্টের মেধা বৃত্তিতে প্রথম স্থান অর্জন ‘অশ্মি’র

SATYAJIT DAS / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

সত্যজিৎ দাস:

Manual2 Ad Code

ইয়াকুব রাজিয়া ট্রাস্টের উদ্যোগে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ।

Manual3 Ad Code

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ইয়াকুব রাজিয়া ট্রাস্টের পরিচালক জনাব কবিরুজ্জামান ইয়াকুব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব এ এইচ এম ইসরাইল আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোহাম্মদ আনসার উদ্দিন।

 

২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান ও বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিতির জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থী অবন্তি মহাজন অশ্মি (৮ম-ক) মেধাবৃত্তি লাভ করেন।

 

তার সফলতার খুশিতে পিতা প্রিয়ব্রত মহাজন বলেন, “অশ্মি কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে পড়াশোনা করেছে। তার এই সাফল্য আমাদের পরিবার এবং বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমরা চাই অশ্মির মতো আরও শিক্ষার্থী অনুপ্রাণিত হোক।”

 

Manual2 Ad Code

অবন্তি মহাজন অশ্মি বলেন,“আমি খুব খুশি এবং কৃতজ্ঞ ট্রাস্ট ও বিদ্যালয়ের প্রতি। আগামীতে আরো ভালো ফল করার জন্য আমি আরও কঠোর পরিশ্রম করব। সকলের আশীর্বাদ ও দোয়া চাই।”

 

Manual2 Ad Code

আয়োজকরা জানান,ইয়াকুব রাজিয়া ট্রাস্টের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার মনোভাব আরও জোরদার করবে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code