শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জে ৫ মাস পর কারামুক্ত সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর

Coder Boss / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

সিলেট: ৫ মাস পর কারামুক্ত সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর

 

পাঁচ মাস কারাভোগের পর অবশেষে হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি গত ২৬ জুন সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ মাসের আইনি লড়াই শেষে আজ (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

পারিবারিক সূত্র জানায়, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগে উল্লেখিত ৪ ও ৫ আগস্ট তিনি জকিগঞ্জে ছিলেন না। সেসময় তিনি সিলেট শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অন্যত্র সরানোর কাজে ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা নেই তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

 

Manual5 Ad Code

মুক্তি পেয়ে মাওলানা আব্দুস সবুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Manual4 Ad Code

 

উল্লেখ্য, মাওলানা আব্দুস সবুর একজন সহজ-সরল, ভদ্র ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে জকিগঞ্জের মানুষের নিকট পরিচিত। তিনি টানা দুইবার জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট মহানগরীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code