শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপিতে আসলে ত্যাগী নেতাদের কোনো মূল্য আছে কি?

সিলেট নিউজ ডেস্ক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual7 Ad Code

এই যে রাকিব, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি—এখন নেতার মনোযোগ পাওয়ার জন্য নেতার গাড়ির সামনে লাফিয়ে পড়ছে। যে কোনো মুহূর্তে নেতার গাড়ির নিচে পড়ে তার জীবনও চলে যেতে পারে। তবুও সে এভাবে দৌড়াচ্ছে, শুধু নেতার দৃষ্টি আকর্ষণের জন্য!

Manual6 Ad Code

বিএনপিতে আসলে ত্যাগী নেতাদের কোনো মূল্য আছে কি? এই রাকিব জুলাইয়ের আন্দোলনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশ ও আওয়ামী লীগকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছিল। আর এর ফলেই তাদের নেতা ১৭ বছর পর লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। অথচ সেই রাকিবদেরই কোনো মূল্য নেই। রাকিব কি অন্তত কোনো মন্ত্রিত্ব বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারত না? তা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে ব্যবসায়ীদের, দেওয়া হয়েছে ঋণখেলাপিদের—যাদের গত ১৭ বছরে দৃশ্যমান কোনো অবদানই ছিল না।

Manual2 Ad Code

আপনারা যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন না করেন, তাহলে তো প্রকৃত নেতা তৈরি হবে না। নেতা তৈরি হবে তখনই, যখন যোগ্যদের কাজের স্বীকৃতি দেওয়া হবে। যখন দেখবেন দল ত্যাগীদের যথাযথ মর্যাদা দিচ্ছে এবং তাদের অবদানকে সম্মান করছে। আর যদি তা না করেন, তাহলে নেতা পাবেন না—পাবেন শুধু তেলবাজ। তারা সুসময়ে থাকবে, কিন্তু দুঃসময়ে পাশে থাকবে না। যেমন খালেদা জিয়ার কঠিন সময়ে, যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন কজন নেতা বা কর্মী সত্যিকারের পাশে ছিল? কারণ তারা ত্যাগী ছিল না। এখন সুসময়ে হাজার হাজার মানুষ তারেক রহমানের পাশে আসে।

রাকিবের জন্য সত্যিই মায়া লাগে। ছেলেটার একটি নিষ্পাপ হাসি আছে—একদম ইনোসেন্ট। ওর হাসিটা খুব ভালো লাগে। আশা করি, রাকিবকে খুব শিগগিরই তার যোগ্যতা অনুযায়ী তারেক রহমান একটি ভালো দায়িত্বে বসাবেন। ছেলেটা সত্যিই মিষ্টি, সরল আর নিষ্পাপ হাসির অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code