স্টাফ রিপোর্টার :
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে, ” প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ” হতে ইচ্ছুক বলে জানিয়েছেন, দেশের নব্বই দশকের মানবতার কবি, প্রভাবশালী কলামিস্ট, রাজনীতিও দেশ সমাচার কলাম লেখক, রাষ্ট্রচিন্তক, মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং , অথই নূরুল আমিন।
তিনি বলেন, বতর্মান বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে আছে, মানবসম্পদ উন্নয়নের দিক দিয়ে। একজন মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানবসম্পদ শিক্ষা গ্রহণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরাও আজকে তাদের আগামী ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। শুধুমাত্র মানবসম্পদ বিষয়ক সঠিক শিক্ষা না থাকার ফলে অনেকেই আজ চরম হতাশায় জীবনযাপন করছেন।
এই প্রতিবেদকের কাছে, কবি অথই নূরুল আমিন আরো বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী প্রজন্মকে মানুষের মত মানুষ করার সবগুলো বিষয় এখন থেকেই সরকারের মাথায় রাখা প্রয়োজন। একটি বাজেটের ষাট ভাগ অর্থ বতর্মানে অকাজে ব্যয় হয়ে যাচ্ছে। যা প্রতিরোধ করা এখন সময়ের দাবি। এছাড়া একটি নির্বাচিত সরকারের মেয়াদ থাকে পাঁচ বছর, এই সময়ের মধ্যে তারা অসংখ্য ভালো কাজ ইচ্ছে করলে করতে পারে। কিন্তু তা আর হয় না। এর জন্য দায়ী সরকারের সমন্বয়হীনতা। এবং দক্ষ পরিকল্পনার বড় অভাব। বিগত সময়ের সরকারের আমল গুলোতে জনগণ সরকারের ভুল ধরে সমালোচনা করতে দেখা গেছে। সরকারের অনেক কাজ মাথা ব্যাথার মলম পায়ে লাগানোর মত অবস্থা।
তিনি বলেন,দেশের সবচেয়ে ব্যয় বহুল যে কয়টি প্রতিষ্ঠান সরকারের রয়েছে। তার মধ্যে শিক্ষাখাত একটি প্রকল্পটি তার মধ্যে অন্যতম। এখানে যেমন রয়েছে অপরিকল্পিত ব্যয়, তেমনি রয়েছে দুর্নীতি। এগুলোকে সুন্দর ভাবে সাজিয়ে, দেশের সকল প্রকার শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার জন্য আমার রয়েছে অসংখ্য গবেষণা। প্রথম শ্রেণি থেকে,দশম শ্রেণি পর্যায়ক্রমে মাষ্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষাব্যবস্থা না হওয়া পর্যন্ত এই জাতি সমৃদ্ধির পথ দেখবে বলে আমার মনে হয় না । এবং গোটা জাতিকে শতভাগ শিক্ষিত করতে চাইলে, অবৈতনিক শিক্ষাব্যবস্থা আনতেই হবে।এর চেয়ে আর সুন্দর কোনো পথ নেই।
পরবর্তী ধাপে রয়েছে স্বাস্থ্য সেবা। নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্য সেবা আরো প্রসারিত করা প্রয়োজন। যার তিনটি ধাপ থাকবে। ধাপে ধাপে তা উন্নয়ন করতে হবে। এছাড়া বর্তমানে ঢাকাসহ দেশের বেশকিছু স্থানে যানজট কঠিন আকার ধারন করেছে। আপনারা যারা মিডিয়া আছেন, দেখছেন যানজট কমিয়ে আনার ব্যাপারে বুয়েটের গবেষণাও আজকে ঝিমিয়ে আছে। এখানে বড় সমস্যা বলে সরকার চিহ্নিত করতেছে, ব্যাটারী চালিত অটোরিকশা এবং বাইক এগুলো হলো সরকারের নাবালক কিছু পরামর্শকের কাজ । তিনি বলেন,এসব উঠিয়ে দেয়া যাবে না। তাহলে তাদের জীবন জীবিকা থেমে যাবে। এগুলো রেখেই যানজট কমিয়ে আনার নতুন গবেষণা তাঁর কাছে রয়েছে বলে কবি অথই নূরুল আমিন এই প্রতিনিধিকে জানিয়েছেন।
তিনি আরো বলেন, একজন শিক্ষিত নাগরিকের জন্য সরকারি চাকরিই মুখ্য বিষয় নয়, সরকারি চাকরি হলে ভালো। না হলে বেসরকারিভাবে তাদের জন্য আরো ভালো কোনো ব্যবস্থা সরকার করে দিতে পারলে সরকারেরও সুনাম। তাদেরও জীবন সুন্দর হলো। তবে তাদের জন্য অবশ্যই দরকার একটি ভালো কর্মসংস্থান। তিনি আরো বলেন, দেশে যত কর্মসংস্থান থাকবে, ততই বেকারত্ব কমতে থাকবে। আর বেকারত্ব কম থাকলেই দেশে এবং সমাজে বিরাজ করবে শান্তি এবং সুন্দর পরিবেশ।
তখন আইনশৃঙ্খলা থাকবে অনেক ভালো। তিনি বতর্মান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য জানিয়েছেন।
১. শিক্ষাব্যবস্থা, ২. স্বাস্থ্য সেবা, ৩. কর্মসংস্থান, ৪. সুরক্ষিত ব্যবসা, ৫. ভূমিহীন গৃহহীন পুর্নবাসন,৬. যানজট নিরসন ৭. দেশি বিদেশী ঋণ গ্রহণ ছাড়া মেগা প্রকল্প ৮. কৃষিও খামার উন্নয়ন প্রকল্পসহ মোট এই আটটি বিষয় একত্র করলে এগুলো সবই মানবসম্পদ উন্নয়নের আওতাভুক্ত।
২. মার্চ ২০২৬