শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে এক জমি দুই ব্যক্তির কাছে বিক্রি

সিলেট নিউজ ডেস্ক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলে এক জমি দুই ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এনিয়ে এক ক্রেতা সংবাদ সম্মেলন করে অপর ক্রেতার বিরুদ্ধে জমি দখল নেয়ার চেষ্টার অভিযোগ করেছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জমির ক্রেতা ও শহরতলীর উত্তর সুর এলাকার বাসিন্দা ফারুক আহমেদ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় ইন্দ্রু মোহন শব্দ কর নামে এক ব্যক্তি ২২/১/১৯৭৬ ইং তারিখে উত্তরসূর মৌজায় আর, এস – ৭৭৫ খতিয়ানে ৫৮২৩ নং দাগে ১০ শতাংশ জমি নিলুফার হায়দার নামে এক নারীর কাছে বিক্রি করেন। যার দলিন নং ২২২/৭৬। ইন্দ্রু মোহন শব্দ কর পরদিন ২৩/১/১৯৭৬ ইং তারিখে একই জায়গা আবার তার ছেলে রমেশ শব্দ কর এর নিকট দলিল সম্পাদন করে দেন বলে জানতে পেরেছি।
তিনি বলেন, গত ২৩/০৪/১৯৯৮ইং
জমির মালিক নিলুফা হায়দারের নিকট থেকে উক্ত ভূমি ক্রয় করে নামজারী সংশোধন পূর্বক খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি। বিগত ১১/১০/২০২৫ইং তারিখে জমির বাউন্ডারি দেয়াল করার সময় প্রতিবেশী দোলন মিয়া দেয়াল নির্মাণে আপত্তি জানিয়ে এই জমির মালিকানা দাবী করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হলে
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েক দফা শালিসি বৈঠকে বসেন। বৈঠকে জমির অপর মালিকানা দাবীদার দোলন মিয়াও একটি দলিল উপস্থাপন করেন। ওই দলিল বিশ্লেষণ করে দেখা যায় ১৯৯৮ সালে নিলুফার হায়দার এর কাছ থেকে আমি (ফারুক আহমেদ) জমি ক্রয় করার কয়েক বছর পরে দোলন মিয়ার কাছে একই জমি দ্বিতীয় দফা বিক্রি করা হয়।
ফারুক আহমেদ বলেন, যেহেতু আমি আগে জমি খরিদ করে নামজারি খাজনা পরিশোধ পুর্বক ভোগ দখল করে আসছি, তাই শালিস বৈঠকে আমার দাবীর পক্ষে রায় প্রদান করেন।

Manual7 Ad Code

এমতাবস্থায় গত ৯ মার্চ জমিতে টিনের বেড়া দিলে দোলন মিয়া ও তার লোকজন বিকালেই টিনের বেড়া ভেঙ্গে ফেলে। এনিয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করি। ফারুক আহমেদ অভিযোগ করেন থানায় অভিযোগ করার পর থেকে প্রতিপক্ষ ফেসবুকের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন এবং যুবদল নেতা মুহি উদ্দিন ঝাড়ুর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা, ভয়ভীতির মিথ্যা ও অসত্য প্রচারনা চালায়। যা সম্পুর্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। কারণ যুবদল নেতা মুহি উদ্দিন ঝাড়ুর এ ঘটনার সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code